“চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল” করোনা যুদ্ধে জনতার প্রথম দুর্গ

করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে এই প্রথম বারের মতো চট্টগ্রামে প্রস্তুত করা হয়েছে “চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল”।

চট্টগ্রামের তরুণ চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বডুয়া আহবানে সাড়া দেয় বেসরকারি প্রতিষ্ঠান নাভানা গ্রুপ। দেশ বিদেশের অগনিত মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অংশীদারিত্বে বিশাল স্বপ্নের এই যাত্রা শুরু হয় ২৫ শে মার্চ ডাঃ বিদ্যুৎ বডুয়ার একটি ফেসবুক স্টাটাসে। ৪ এপ্রিল থেকে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। গত (২১ এপ্রিল) হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।

এর মধ্যে ৬০ জনের একটি টিম প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে। গঠিত হয়েছে ১০ চিকিৎসক দল, সার্বক্ষনিক আছেন দেশ বিদেশী আরো কয়েকজন বিশিষ্ট চিকিৎসক। দেয়া হচ্ছে অনলাইনে রোগী পর্যবেক্ষণ ও নির্দেশনা । পর্যায়ক্রমে সার্বক্ষনিক সেবা দিচ্ছেন তিন চিকিৎসক ও পাঁচজন নার্স। চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা প্রত্যেকেই যুক্ত হয়েছেন নিঃস্বার্থভাবেই।

সাজানো হয়েছে ১০টি ভেন্টিলেটর-আইসিইউ বেড সহ সাধারণ ৬০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট এবং অ্যাম্বুলেন্স সহ মানবতা তরী এ হাসপাতাল। চট্টগ্রাম শহরের সিটি গেট থেকে মাত্র এক কিঃমিঃ দূরে সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা নাভানা গ্রুপের একটি ওয়্যার হাউজে এটি গড়ে উঠেছে।

স্বেচ্ছাসেবক হিসেবে এর মধ্যে যুক্ত হন অনেকেই। যেটিকে বলা চলে করোনা যুদ্ধে জনতার প্রথম দুর্গ ।
নাভানা গ্রুপ তাদের ৬ হাজার ৮শ’ বর্গফুটের একটি তৈরি ফ্লোর দিয়েছে এই ফিল্ড হাসাতালে। অসংখ্য মানবিক মানুষ ও দানশীলরা বাড়িয়েছেন সহযোগিতার হাত । এই মহৎ কাজে কিছু প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে।

করোনা বিদ্ধ এই সময়ে করোনা চিকিৎসার লক্ষ্যমাত্রা রাখা এই হাসপাতালে সাধারণ সর্দি, জ্বর কাশি বিভিন্ন ভাইরাস জনিত রোগের সেবা দিতে সক্ষম ।

দেশের স্বাস্থ্য সেবা খাতের ইতিহাসে অন্যরকম উদ্যোক্তা হিসেবে মানুষের মনে ঠাঁই পাওয়া ফিল্ড  হাসপাতালটির প্রধান উদ্যোক্তা ‘আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়-বাংলাদেশে’ জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া। সার্বিক সহযোগিতায় যারা আছেনঃ

নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম এবং মহাব্যবস্থাপক আরফাদুর রহমান।
স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির।
ডাঃ সায়মা সাদিয়া
ডাঃ সাফায়েত হোসাইন চৌধুরী
ডাঃ সাবরিনা জাহান জেসি
ডাঃ শুভ্র
উর্মি ঘোষ-নার্স।
জান্নাতুল ফেরদৌস-নার্স

এছাড়া নাম প্রকাশহীন আরো অনেক মানতার কর্মী । জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া

বার্তা প্রেরক:

মোঃ মামুন
চট্টগ্রাম প্রতিনিধি

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন