বাগেরহাট থেকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধী এক কিশোরের করোনা শনাক্ত হয়েছে। ওই কিশোরের স্বজনরা তাকে নিয়ে বাগেরহাটে ফিরে গেছে বলেছে ওই হাসপতাল কতৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বাগেরহাট জেলা প্রশাসকে রুগীর নাম ঠিকানা দিয়েছেন।
এদিকে এই ঘটনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১৯ ডাক্তার ৩১ নার্স কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরই মধ্যে সেখানের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। সকল চিকৎসকদের নমুনা সংগ্রহ করা হয়েছে।












