অবশেষে লকডাউন করা হয়েছে বসির আহমদেরর বাড়ি।

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত রনভুমি গ্রামের বশির আহমদের ছেলে ইলিয়াস আল মামুন কে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য  পরামর্শ প্রদান করেন, স্বাস্থ্য সহকারী আবু ইউসুফ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ এস এম মনিরুল আলম। এদিকে আশে পাশের ঘরবাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইলিয়াস আল মামুন(১৯)  ঢাকা ফেরত এবং সিলেটের একটি মেডিকেল এর রিপোর্ট  অনুযায়ী  COVID-19 Suspected (করোনা সন্দেহভাজন)
তার বাবার বসির আহমদের সাথে কথা বলে জানতে পারলাম সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করত,
আজ কয়েক দিন যাবত জ্বর, কাশিতে আক্রান্ত।
তার মেডিকেল রিপোর্ট  থেকে জানতে পারলাম সে COVID-19 suspected.  করোনায় সন্দেহভাজন।
তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সে হোম কোয়ারেন্টিনে রয়েছে কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যরা দিব্যি পাড়া-মহল্লা, হাট-বাজারে  ঘুরে বেড়াচ্ছে। এতে এলাকার মানুষ  এ মরণ ব্যাধি করোনায়  আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বার্তা প্রেরকঃ
হাছান আলী,
দোয়ারাবাজার,প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন