জাতীয় মহামারী নোভেল করোনাভাইরাসের এই দূর্যোগে মানুষ যখন দূর্বিসহ জীবন-যাপন করছে, ঠিক এই মুহুর্তে দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর বাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয় দোকান ব্যবসায়ীরা। যাদের পরিবারের ভরণপোষণ পুরোটাই নির্ভর করত এই দোকানের উপর। এদের মধ্যে একজন হলেন বাজারের পুরাতন ব্যাবসায়ী টেইলার্স মোঃ হেলাল মিয়া।
উনি বলেন, ’’উপার্জনের একমাত্র সম্বল ছিল দোকানটি এখন এটি হারিয়ে পথে বসেছি।’’ এমতাবস্থায় কুয়েত প্রবাসী গোলাম রহমান উনার ফেইসবুক পোস্টে বলেন, “স্হানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়ালে কিছুটা স্বস্তী ফিরে পাবে এবং নতুন করে বাঁচার স্বপ্ন উদিত হবে।
এ ছাড়াও তিনি স্থানীয় প্রবাসীদের কাছে পরিস্থিতি বিবেচনায় সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছেন।
উল্লেখ্য—-
গত রবিবার ২৬শে এপ্রিল ভোর রাতে উপজেলার সুরমা ইউনিয়নেরর মহব্বপুর বাজারে রিওয়াজ উদ্দিনের ফার্ণিচার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটেরর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং চারদিকে ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকান্ডে শামিম মিয়া ও মইনুদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের ফার্নিচারের দোকান, বাতেন মিয়ার ফার্মেসীসহ ১০টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বার্তা প্রেরকঃ
হাছান আলী,
দোয়ারাবাজা,প্রতিনিধি












