সূর্যমুখি চাষ করে কৃষিতে সফলতা অর্জন

ভান্ডারিয়ার নদমুলা ইউনিয়নের পশ্চিম নদমুলা গ্রামের হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মতিউর রহমান পশ্চিম নদমুলা গ্রামে সূর্যমুখি চাষ করে কৃষিতে সফলতা অর্জন করেন। স্থানীয় কৃষকদের কাছে জানা যায় যে, মোঃ মতিউর রহমান শিক্ষাকতার পাশাপাশি তিনি ১৯৯০ সাল থেকে কৃষি ও দুগ্ধ খামার প্রতিষ্ঠা করে এলাকার বেশ কয়েকজন যুবকের কর্মস্থানের ব্যবস্থা সহ তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে নিয়ে এসেছেন।
তিনি কৃষিতে একটি প্রশিক্ষণ নিয়ে শিক্ষাকতার অবসর সময় কৃষি কাজে ব্যস্ত থাকায়,, এলাকায় তিনি কৃষি শিক্ষক মতিয়ার রহমান নামে পরিচিতি লাভ করেন। বর্তমানে তার কৃষি জমিতে ৩০শতকে সূর্যমুখি, ২৫শতকে মুগডাল, ১০শতকে মরিচ, ৫শতকে ডাটা শাক, আরো ২০শতক জমিতে বিভিন্ন প্রজাতের কৃষি পন্য চাষ করেন ।
তিনি সরকারি সহযোগিতা পেলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানসহ তাদের ভাগ্যর চাকা কিভাবে কৃষি কাজ দ্বারা পরিবর্তন করা যায় তার একটি বাস্তব দৃষ্টান্ত দেখাতে পারতেন । আধুনিক যন্ত্রপাতি না থাকায় তিনি বেশি শ্রমিক দিয়ে কাজ করতে গিয়ে উৎপাদন খরচ বেরে যায়।
এ কারনে সরকার কাছ থেকে  বর্তমান আধুনিক প্রযুক্তি পাওয়ার ট্রিলার পাওয়া গেলে তার উৎপাদন খরচ কম হতো এবং বেশি পরিমান কৃষি জমিতে চাষ করতে পারতেন।
 বার্তা প্রেরকঃ
 মোঃ রেজাউল ইসলাম
 ভান্ডারিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন