কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজারের মাঠ থেকে অজ্ঞাত এক অচেতন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে দারোরা ইউনিয়ন করোনা সচেতনা কমিটি। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেও করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে কেউ এগিয়ে যায়নি বলে জানায় স্থানীয়রা।
সোমবার দুপুরে দারোরা ইউপির সচিব নাইম সরকার জানান, দারোরা বাজার মাঠে এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে স্থানীয় ও গ্রাম পুলিশদের সহযোগীতায় বাজারের মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ওই বাজারের একটি ফার্মেসীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করি। লোকটির ব্যাপারে খোজঁখবর নেয়া হচ্ছে, যদি তার স্বজনরা আসে তাহলে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলমের সাথে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি












