করোনা ভাইরাস থেকে সচেতন করার লক্ষে আজ শ্যামনগর থানা পুলিশ কঠোর অবস্থানে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জনাব মোঃ জামিরুল ইসলাম এর নেতৃত্বে, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ শ্যামনগর থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার নিশ্চিত এবং রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম কমাতে অভিযান পরিচালনা করছেন উপজেলা সদরে।
জনসাধারণকে করোনা ভাইরাস ঝুকিমুক্ত থাকতে অযথা বাহিরে ঘুরাঘুরি না করে নিরাপদে বাড়িতে অবস্থান করতে উৎসাহিত করছেন।
বার্তা প্রেরকঃ
মহসিন আলম
শ্যামনগর প্রতিনিধি












