আগামীকাল থেকে কুমিল্লায় করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

আগামীকাল থেকেই কুমিল্লা মেডিকেল কলেজে শুরু হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরন পরীক্ষা। তাই মেডিকেল কলেজের ঐ অঞ্চলে অবাধ চলাচল করতে নিষেধ করা হচ্ছে জনসাধারণকে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি কোভিড ১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে কাজ শুরু করবে খুব শিগগিরই। এই সময়টাতে কুমেক হসপিটালের সকল সেবা কুমিল্লা জেনারেল হসপিটালসহ কুমিল্লার প্রাইভেট মেডিকেল কলেজ ও কয়েকটি বেসরকারি হসপিটালে সরকারি সুবিধায় চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পিসিআর ল্যাবরেটরি টিমের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজিষ্ট আমিনুল ইসলাম।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ও সিডিসির সকল নিয়ম মেনেই পরীক্ষা করা হবে ও ল্যাবরেটরি কর্মচারীদের নিরাপত্তা ও তাদের নির্দেশনা মতেই করা হবে৷ পুলিশ প্রশাসন সহ গার্ডের মাধ্যমে ল্যাবরেটরি এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বার্তা প্রেরক:

মোঃ কামাল হোসেন

কুমিল্লা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন