তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ’ কর্মহীন পরিবহন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালু করার দাবি জানান তারা।
এ সময় শ্রমিকরা সড়কে বসে ৩ দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর সরে যায় পরিবহন শ্রমিকরা।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, কষ্টে থাকা এ সকল শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের আশ্বাসে তারা সড়ক থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরিফ হোসাইন, মাদারীপুর প্রতিনিধি