এবার বাগেরহাটে সরকারি ডাক্তারদের থাকার সুব্যবস্থা করলেন বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ তন্ময়। সারাদেশ যখন করোনা পরিস্থিতিতে দিশেহারা ঠিক তখন একের পর এক নতুন নতুন চিন্তা নিয়ে জনগণের সেবা করে চলেছেন শেখ তন্ময়।
বাগেরহাটে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত না হলেও সরকারি ডাক্তাররাদের কথা চিন্তা করে তারা যেন নিরাপদে থেকে রোগীর সেবা করতে পারে তাই বাগেরহাটের ৩ টি স্থানকে নির্বাচন করে বাগেরহাটে সকল সরকারী ডাক্তারদের থাকার ব্যবস্থা করেছেন। এর আগে তিনি ভ্র্যম্যমাণ মেডিকেল টিম গঠন করে ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা চলমান রয়েছে।
এছাড়া সাধারণ জনগণকে খাদ্য সহায়তা, প্রসূতি মায়ের পুষ্টির কথা বিবেচনা করে প্রায় ২ হাজারের বেশী সন্তান সম্ভবা মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করেছেন। এদিকে শেখ তন্ময় বাগেরহাটবাসীর জন্য সাম্প্রতিক সময়ের মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাগেরহাট সদর হাসপাতালে জরুরী ভিত্তিতে কোভিড ১৯ টেস্টিং বুথ (করোনার নমুনা পরীক্ষার জন্য আলাদা কেন্দ্র) স্থাপন করেন।
শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী এ্যাডভোকেট চয়ন আহমেদ উপস্থিত থেকে বুথের কাজ সমাপ্ত করেন।
বার্তা প্রেরকঃ
আহমেদ মুক্ত
বাগেরহাট প্রতিনিধি












