অতিরিক্ত দামে আদা বিক্রি করায় জরিমানা

মাদারীপুরে বেশি দামে আদা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, বেশি দামে আদা বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভুরঘাটা বাজারের ইব্রাহীমের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ থানা পুলিশ। এ সময় সিন্ডিকেট করে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রির সত্যতা পান তারা। পরে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নতুল ফেরদৌস বলেন, পাইকারি ব্যবসায়ী ইব্রাহীম অধিক মূল্যে আদা বিক্রি করেছের তার প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান চলবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন