কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে লাকসামে ধান কাটার শুভ সুচনা

লাকসামে যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) যখন করোনার কারনে শ্রমিকের অভাব ঠিক তখনই, কান্দিরপাড় এলাকায় জমির ধান কেটে কম্বাইন হারভেস্টার মেশিনের শুভ সূচনা করা হয়।
উপজেলার নোয়াপাড়া গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন  একাডেমি (বার্ড) কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এ ধান কাটা কর্মসূচি উদ্বোধন করেন -লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, তিনি বলেন -কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন করলে লেবার খরচ অনেক কম হয।
এই মেশিন দ্বারা প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কর্তন করা যায়। তাছাড়া দূর্যোগকালীন সময়ে অল্প সময়ে কম খরচে ধান কর্তন করে ঘরে তুলা সম্ভব, কৃষি বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের সুবিধার জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি গুলি ভর্তুকি দিয়ে প্রদান করছে।
লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জানান – কৃষকদের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষে ২০২০ সালের ১৭ই জানুয়ারি বাস্তবায়নাধীন এ পরীক্ষামূলক প্রকল্পের  উদ্বোধন করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, মন্ত্রী মহোদয়ের নির্দেশনায়, ভুমি জরিপের মাধ্যমে কান্দিরপাড়ের ছনগাঁও গ্রামের ৭৫ জন কৃষকের ৪০ একর জমির ১৪১টি প্লটের আইল উঠিয়ে একত্র করে বোরো মওসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করা  হয়।
বার্ড, উপজেলা কৃষি কর্মকর্তা ও নোয়াপাড়া-ছনগাঁও যৌথ কৃষি খামার কমিউনিটি এন্টারপ্রাইজের ত্রিপাক্ষিক চুক্তির আওতায় বার্ড কৃষকদের উচ্চ ফলনশীল ধানবীজ,কৃষিযন্ত্র সহায়তা  যৌথ খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা করছে, প্রকল্পটি সফল হলে কৃষি ক্ষেত্রে একটি মডেল হিসেবে সারাদেশে কৃষকদের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে অগ্রনী ভুমিকা রাখবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে  ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা, কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক (প্রকল্প) আবদুল্লাহ আল মামুন, সহকারি পরিচালক আনাস আল ইসলাম, উপ-পরিচালক (উপ-প্রকল্প) আবদুল্লাহ আল হোসাইন, থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। প্রকল্প পরিচালক স্হানীয় মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
দেলোয়ার চৌধুরী
লাকসাম, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন