করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্ধী হতদরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার উদ্যোগে আজ পঞ্চম তম বারের মতন কবাখালী বেলছড়ি রশিক নগর জামতলি এলাকায় ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার নেতৃবৃন্দ, এসময় মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ও যুব বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাসুদ ও মোহাম্মদ মাইনুদ্দিন,মোঃ আক্তার হোসেন, মোঃ রবিউল ইসলাম পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী সালমা আক্তার মৌ, ও দীঘিনালা উপজেলার নাগরিক পরিষদের মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ মনসুর আলম হীরা ,, মোঃ আল আমিন হাওলাদার প্রমুখ।
এসময় এস এম মাসুম রানা বলেন, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আজ খাগড়াছড়ি জেলা উদ্যোগে দীঘিনালা উপজেলায় (১৫০) প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন, এছাড়াও প্রত্যেক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলার সকল নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।
বার্তা প্রেরকঃ
মোঃ আব্দুল কুদ্দুস,
উপজেলা দীঘিনাল ( খাগড়াছড়ি ) প্রতিনিধি












