ভূরুঙ্গামারী থেকে ধান কাটতে শ্রীনগর যাচ্ছে ৬০ শ্রমিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ধান কাটতে যাচ্ছে ৬০ শ্রমিক।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের প্রত্যায়ন পত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বাস যোগে রওয়ানা হয় এসব শ্রমিক।
উল্লেখ্য, দেশব্যাপি করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় উত্তরাঞ্চল থেকে শ্রমিক পাঠানো হচ্ছে। লেবার সর্দার নুর মোহাম্মদের নেতৃত্বে আন্ধারীঝাড় ইউনিয়ন থেকে ১৮ জন, পাইকেরছড়া ইউনিয়ন থেকে ১৭ জন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া থেকে ২৫ জন শ্রমিক ধান কাটতে শ্রীনগর উপজেলা যাচ্ছে। নুর
মোহাম্মদ জানান, এলাকায় কাজ নাই। মৃত্যুর ভয় করলে খাই কী? তাই শ্রীপুর যাচ্ছি। তিনি আরও জানান, ওই এলাকার ধান ক্ষেত মালিকদের সাথে কথা বলেই শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, সিনিয়ার এএসপি শওকত আলী, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান আসাদ, ওসি আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত থেকে প্রত্যায়ন পত্র হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ওই এলাকার ভুমি মালিকদের চাহিদার প্রেক্ষিতে আগ্রহী শ্রমিকদের আমরা প্রত্যায়ন পত্র প্রদান করে সব ধরনের সহযোগিতা করছি যাতে রাস্তায় কোন অসুবিধা না হয়।
বার্তা প্রেরক:
আমিনুর রহমান
ভূরুঙ্গামামারী , কুড়িগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন