করোনার কারনে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশাল লোকসানের আশঙ্কায়

চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র কালীবাড়ি এবং তার আশেপাশে প্রায় কয়েকশ দোকান এবং মার্কেট রয়েছে। এই সব মার্কেট ও দোকানে নিয়োজিত আছে কয়েক হাজার শ্রমিক, যারা সবাই এই দোকানের চাকরীর উপর নির্ভরশীল এবং তাদের উপর নির্ভর করে আছে আরো কয়েক হাজার মানুষ।

চাঁদপুর কালীবাড়ীর আশে পাশে যে সকল মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে বেশি দোকান হলো চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট যাতে প্রায় ৩৫০ টার বেশি দোকান রয়েছে। এই মার্কেট ছাড়াও আরো আছে হাকিম প্লাজা, মুক্তিযোদ্ধা মার্কেট ও সাউথ প্লাজা। এই সব মার্কেটের প্রতিটি দোকানে আছে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ এবং সব দোকান হিসাব করলে বিনিয়োগের পরিমান দাড়াঁয় প্রায় শতকোটি টাকার কাছাকাছি।
বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের দোকানভাড়া, ষ্টাফ বেতনসহ অন্যান্য খরচাদি মিটাতে গিয়ে বিশাল অংকের লোকসান এবং হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে এখানকার বেশিরভাগ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসা। এমতাবস্থায় অনেক ব্যবসায়ী দেওলিয়া হওয়ার যোগার। বিশেষ করে এখন রমজান মাসে এই মাসে তৈরী পোষাকের মালিকগন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, রমজানের এই সময়ে তাদের বছরের প্রায় ত়তীয়াংশ বেচা কেনা হয় কিন্তু করোনার কারনে তারা আজকে পথে বসতে যাচ্ছে।
তাদের দাবি সরকারের আর্থিক প্রনোদনায় তাদের জন্য যেন অবশ্যই একটা অংশ রাখা হয় তা না হলে অনেক ব্যবসায়ী দেওলিয়া হয়ে যাবে। তারা আরো দাবি করেন যেন তাদের তিন মাসের দোকান ভাড়া মওকুফ করা হয়।
এছাড়াও যারা এই সব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদেরকে সরকারিভাবে ত্রান সহযোগিতা প্রদান করা হয় তা না হলে এই সকল খেটে খাওয়া মানুষের আর কোন উপায় থাকবে না।তাই এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের দ়ষ্টি কামনা করছি।
মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন