নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এছাড়া করোনা রোধে আত্রাই উপজেলা জুরেই দিন-রাত দৌড় ঝাঁপ করে সচেতনতায় কাজ করে যাচ্ছেন তিনি। জানা গেছে,দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পরলে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে রাজনৈতিক,সামাজিক বিভিন্ন সংগঠন লিফলেট বিতরণসহ নানা ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একের পর এক দেশের বিভিন্ন জেলা লকডাউন ঘোষনা করে খাদ্য সহায়তার ঘোষনা দিয়েছে সরকার।
সরকারের এসব খাদ্যসামগ্রী সুষ্ঠু বন্টন করতে উপজেলার গ্রামে গ্রামে পাড়া-পাড়ায় ছুটে গিয়ে অসহায়,দু:স্থ্য, হতদরিদ্র, দিনমজুর,ভ্যান চালক,রিক্সা চালক,বিভিন্ন পরিবহন শ্রমিকদের তালিকা করে বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।এসব তালিকায় কখনো সরকারী, কখনো ব্যক্তিগত আবার কখনো স্থানীয় এম,পি ইসরাফিল আলমের বরাদ্দের খাদ্য সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খাদ্য সহায়তা ছাড়াও প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ জনগনকে ঘরে থাকতে এবং সামাজিক দূরত্ব ও সরকারের ঘোষনা অনুযায়ী নিয়ম মেনে চলতে সচেতনতায় কোন রকম নিজের করোনা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দিন-রাত ছুটে চলেছেন গ্রামের পাড়া পাড়ায়।
তিনি সাধরণ লোকজনের নিরাপত্তার কথা ভেবেই যেখানেই দু/চারজন লোক দেখছেন সেখানেই ছুটে গিয়ে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে ঘর মুখি করছেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে উপজেলার যেখানেই সমস্যার কথা জেনেছি, সেখানেই ছুটে গিয়ে পার্শ্বে দ্বাড়ানোর চেষ্টা করছি।তিনি আরো বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে ত্রান বিতরণ করছেন। ত্রান পাবার যোগ্য নয় এমন ব্যক্তিকে ত্রান দিচ্ছেন ফলে ওই লোকজন কাজের প্রতি আগ্রহ হারাচ্ছে বা অকেজো হয়ে পরছে। তাই যাচাই-বাছাই করে ত্রান বিতরণ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
বার্তা প্রেরকঃ
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই উপজেলা প্রতিনিধি












