হাওরে শ্রমিক পাঠালো ঠাকুরগাঁও প্রশাসন

ঠাকুরগাঁও থেকে হাওর অঞ্চলে শ্রমিক পাঠিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন থেকে ৪৮ জন ধান কাটা শ্রমিকে হাওরের জেলা নওগাঁয় পাঠানো হয়েছে।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সকাল থেকে শ্রমিকদের একত্রিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীবাহী বাসে সদর উপজেলা পরিষদের সামনে নিয়ে আসে। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন শ্রমিকদের বেশ কিছু পরামর্শ প্রদান করেন। সেই সাথে এ সংকটে তাদের পাশে পাওয়ায় ধন্যবাদ জানায়। পরে বাসটি ছেড়ে যায় নওগাঁ জেলার উদ্দেশে।

নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আজ ৪৮ জন ধান কাটা শ্রমিকে হাওর অঞ্চলে পাঠিয়েছি। আরও পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও দেশের কৃষকের উৎপাদিত ধান ঘরে তুলতে এ উদ্যোগ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন