ভোলায় একেই পরিবারে ২ জনের করোনা শনাক্ত, ৪৫ বাড়ি লকডাউন

ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাবা ও মেয়ের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ওই এলাকার ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বাড়িগুলো লকডাউন ঘোষণা করেন।

তিনি জানান, নমুনা পরীক্ষায় ওই এলাকার ৫৮ বছর বয়সী এক পুরুষ ও ১৮ বছর বয়সী এক তরুণীর করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় পৌরসভার বিএভিএস রোডের একটি গলির ৪৫টি বাসা লকডাউন করা হয়ছে। সেখানে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। কেউ যেন ওই এলাকায় প্রবেশ ও বের হতে না পারে তা নিশ্চিত করা হবে। লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের যে কোনো প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে মেটানো হবে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, ভোলা থেকে এ পর্যন্ত ৩৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন