এমপি সারহান নাসের তন্ময়ের উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা চালু

ডাক্তার’ এর কাছে রুগী নয় রুগীর কাছে ডাক্তর এই স্লোগানে বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু হয়েছে।

এই সেবা চালুর পর গত কয়েক দিনে শতাধিক রোগীকে সেবাও দিয়েছে এই ভ্রাম্যামাণ মেডিকেল টিম।

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের সুস্থ স্বাভাবিক রাখতে সদর আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে জেলা স্বাস্থ্য বিভাগ এই ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছে।

স্বাস্থ্যসেবা নিতে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন এমপি শেখ তন্ময়।

জেলা স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলোতে (০১৭৬৮-১৫৬৮০৮, ০১৭৪২-৮২৭৭১২, ০১৩১১-০৭৮৮০২, ০১৭৬০-৬৪৬৫৬৯, ০১৭৯৯-৮০৪৬৬৪) ফোন করে সাধারণ মানুষ ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

কল করলে গাড়ি নিয়ে ডাক্তারই চলে যাচ্ছেন রোগীর বাড়ি।

কাসেম শেখ (৫০) এবং সদর উপজেলার দক্ষিণ মাঝিডাঙা গ্রামের রোকেয়া বেগম (৪৮) বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের হটলাইনে মোবাইল করে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিয়েছেন।

এভাবে ফোন করে স্বাস্থ্যসেবা পেয়ে তারা এমপি শেখ তন্ময়কে ধন্যবাদ জানান।

বার্তা প্রেরক:
মোঃ রকিবুল মিনা
বাগেরহাট প্রতিনিধি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন