ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:র্বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহি: র্বিভাগ  সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল হতে শহরে মাইকিং করা হয়। গত 26 এপ্রিল কালিগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত  হাওয়াই এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান তাদের একজন   চিকিৎসক করোনাই আক্রান্ত হয়েছে। এইজন্য হাসপাতালের সকল ডাক্তার ওই স্টাফদের নমুনা সংগ্রহ করে চেক করার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে । রিপোর্ট না আসা পর্যন্ত বহির্বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। উল্লেখ্য উপজেলাতে একজন স্বাস্থ্য কর্মী সহ মোট 6 জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

বার্তা প্রেরকঃ
মো: আল-আমিন, ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন