বাগেরহাট সদর উপজেলায় বিভিন্ন পর্যায়ের ৯৯টি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ২নং বেমরতা ইউনিয়ন যুবলীগ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই কমিটির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কমিটির প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন, কর্মহীণদের খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবায় সহযোগিতাসহ করোনা প্রতিরোধে প্রয়োজনীয় কাজ করবেন। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন এ উদ্যোগ নিয়েছেন।
এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এ্যাড. চয়ন, উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টি, খাদ্য সমাগ্রী প্রদান ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবকদের। পর্যায়ক্রমে সকল কমিটির সদস্যদের প্রশিক্ষন দেওয়া হবে। সকলে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করবে বলে আমার বিশ্বাস।












