মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করা হয়। সোমবার সকাল ১১ টায় সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার, আমতলীবন্দর, গনেশপুর বাজার, মোকামতলা বাজার এবং উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় ইলেকট্রনিকস ও কাপড়ের দোকান থেকে মোট তিন হাজার নয়শত টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল আরো জানান এ অভিযান অব্যাহত থাকবে, যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা প্রেরকঃ
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি












