নাটোর জেলা করোনা মুক্ত থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলা করোনা মুক্ত থাকায় জেলার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাজশাহী বিভাগের আটটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি। যদি কেউ অসুস্থ হন তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা পাঁচ লাখ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন তিনি।
জেলাগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।
নাটোরে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, ১ লাখ ১ হাজার লোককে ত্রাণ সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া এক লাখ ৪ হাজার ব্যক্তিকে ওএমএস কার্ডের অন্তর্ভূক্ত রয়েছে। এগুলো নাটোর জেলার প্রায় ৬০ ভাগ মানুষ ত্রাণ সুবিধার আওতায় আসবে।
তিনি বলেন, করোনা মোকাবেলায় নাটোরে ১০৯ জন চিকিৎসক , ১৭০ জন নার্স , এবং ৩৬২ জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত রয়েছেন। সংসদ সদস্য সহ সকল বিভাগের সাথে সমন্বয় রেখে করোনা পরিস্থি‌তি মোকাবেলা করা হচ্ছে। তিনি বলেন জেলায় উঠতি বোরো মৌসুমে ৫৭ হাজার ধান কাটা শ্রমিক কাজ করছে। আমরা স্বাস্থ্য সম্মতভাবে ধান কাটা বিষয়টি মনিটর করছি।৩৩৩ ও ৯৯৯ নম্বরে ফোন করলে অামরা খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও ধান কাটা শ্রমিক সহ দরিদ্র ব্যক্তিদের ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। করোনা কিভাবে মোকাবেলা করা হলো ঢাকা ও নারায়নগঞ্জের লোক কি নাটোরে নেই ,এটা কিভাবে মোকাবেলা করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রশ্নের এই জবা‌বে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার  বলেন, আমরা প্রথমে প্রবাসীদের কোয়ারেন্টির নিশ্চিত করেছি। এরপর ঢাকা ,নারায়নগঞ্জ থেকে যারা এসেছেন তাদের তালিকা তৈরি করে হোম কোয়ারিন্টনে নিয়েছি এবং এগুলি মনিটর করেছি। এছাড়া চলন বিলের ধান কাটা নিশ্চিত করার জন্য প্রতিমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় ২০ হাজার ধান কাটা শ্রমিক নিয়োজিত করা হয়েছে। ত্রাণের ক্ষেত্রে যাতে অনিয়ম না হয় সেটা যে দলেরই হোক সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছি।
ফেসবুকে মিথ্যা প্রচারণার জন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা ফেসবুক নিয়মিত মনিটর করছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংসদ সদস্য ও বিভিন্ন মহলের সাথে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ কার্যক্রম এবং আইন শৃংখলা রক্ষায় কাজ করছি।
প্রধানমন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমানকে কিছু বলতে বললে সাজেদুর রহমান জানান, বঙ্গন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা নিরাপদ থাকবো বলে আশাবাদ ব্যক্ত ক‌রে বলেন, আমরা যেটা বলি সেটা যেন অন্তর থেকে বলি। বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে কাজ করতে পারলে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিকে কিছু বলতে আহবান করলে মেয়র উমা চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা না চাইতেও সব পেয়ে যাচ্ছি। তাই কোন সমস্যা বলার সুযোগ নেই। আপনার নির্দেশনা অনুযায়ী পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। নাটোর পৌরসভায় আমরা ইতমধ্যেই ৪ হাজার ৫’শ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়া কার্ডের মাধ্যমে ৫ হাজার মানুষ চাল কিনতে পেরেছেন। নতুন করে ১৪ মেঃ টন চাল পেয়েছি। সেগুলো বিতরণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, তারপরেও করোনার প্রভাবে বহু মানুষ বেকার রয়েছে । তাদের খাদ্য সহায়তা করে যেতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। ভিডিও কনফারেন্সে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস , মফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, রত্না আহমেদসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
নাটোর (জেলা)প্রতিনিধিঃ মো: আরিফুল ইলাম

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন