কামারখন্দে সহকারী  পুলিশ সুপারের অভিযানে সরকারি চাল উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ইয়াছিন কবির
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে  সরকারি ১০ বস্তা চাল ও ৫৪ টি খালি বস্তা উদ্ধার করেছে সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল। পৃথিবী জুড়ে করোনা ভাইরাস মহামারির মধ্যেই মানুষ রুপি কিছু অসাধু ব্যবসায়ী যেন বেপরোয়া হয়ে উঠেছে। কঠোর আইন ব্যবস্থার মধ্যেই তারা সরকারি চাল অবৈধভাবে বেচাকেনা করেই যাচ্ছে।
এই খবরের ভিত্তিতে  সোমবার (২৭ এপ্রিল ) বিকেল সাড়ে তিন টার  দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল গ্রামে সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল মো: শাহীনুর কবির অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল সংবাদ দাতাকে  জানান, ঝাঐল গ্রামে ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল আছে এমন একটি গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময়ে দুটি বাড়িতে তল্লাশি করে রফিকুল ইসলামের বাড়ি থেকে ১০ বস্তা চাল (২৯০ কেজি) উদ্ধার করা হয়।
এছাড়াও ৫৪ টি খালি বস্তা পাওয়া যায় যেগুলো থেকে চাল পূর্বেই সরানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ঝাঐল গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী রুবী খাতুন পলাতক রয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ির সবাই পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন