কোতোয়ালি প্রতিনিধিঃ জিতেন কুমার শীল
দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে ‘পেপারলেস ব্ল্যাক মার্কেটিং’।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধরতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে খাতুনগঞ্জে।
অভিযানে খাতুনগঞ্জ-চাক্তাইয়ে ৪ টি আড়তকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।












