মোরেলগঞ্জ বার্তা প্রেরকঃ ফাইম আহম্মেদ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মোরেলগঞ্জ পৌরসভার সেচ্ছাসেবী সংগঠন। বাগেরহাট জেলার মোরেলগঞ্জে কেউ প্রবেশ করার পূর্বে ও শহর থেকে বাহির হতে গেলে অবশ্যই জীবাণুমুক্ত হয়েই বের হতে হচ্ছে। দীর্ঘ এক মাস ধরে মোরেলগঞ্জকে করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ ঝুঁকি উপেক্ষা করে সচেতনতামূলক কাজ করছেন মোরেলগঞ্জ পৌরসভার একদল তরুণ স্বেচ্ছাসেবক। হাতে হ্যান্ড গ্লোভস,মুখে মাস্ক ও সেফটি পিপিই গায়ে জড়িয়ে নিরালস ভাবে দিনের পর দিন মোরেলগঞ্জ ও শরণখোলার মূল প্রবেশ পথ যেমন টলার ঘাট, থানার ঘাট ও ফেরীঘাটের ফেরীতে জীবাণু নাশক স্প্রেসহ এসব স্থান থেকে প্রবেশকৃত জনসাধারণের হাত ধোঁয়ার জন্য ড্রামে পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।
সেই সাথে ফেরীতে থাকা সকল বহিরাগত যাত্রীদেরকে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরীক্ষা করা এবং করোনা ভাইরাস মোকাবিলায় কি কি করণীয় সে সকল বিষয় সম্পর্কের লোকজনের মাঝে সবসময়ই ধারণা প্রদান করা হয়। এছাড়া নিম্ন আয়ের মানুষদেরকে সহানুভূতির কথা ভেবে স্বেচ্ছাসেবকরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে তৈরী করছে হ্যান্ড সেনিটেইজার। শনিবার দুপুর ১টায় বাগেরহাট জেলার দায়িত্বরত বেসরকারি বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংস্কজ কুমার রায়, জেলা সির্ভিল সার্জন মো. হুমায়ুন কবির, পৌরসভার মেয়র এস.এম মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
আর এ মহৎ কর্মকান্ডটি সেই প্রথম থেকে পরিচালনা করছেন মোরেলগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র এস.এম মনিরুল হক তালুকদার ও সমন্বয়ে বুদ্ধদেব সরকার এবং সৌমিক ফারুকী এর সার্বিক তত্ত্বাবধায়নে।












