করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত সারাবিশ্ব। বাংলাদেশও ব্যাপকভাবে ছড়িয়ে পরছে এই ভাইরাস। প্রতিদিনই কভিড ১৯ ( নাইন্টিন) এ আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। সংগতই লকডাউন হচ্ছে এসব এলাকা। কর্মহীন হয়ে যাচ্ছে অনেক মানুষ। অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেক অসহায় পরিবার। তাদের অনেকেই পেয়েছেন কিছু কিছু ত্রান সামগ্রী। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এমতাবস্থায় সেই সব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলো ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ “স্বপ্নীল মেঘনা”। সম্প্রতি ‘স্বপ্নীল মেঘনা ফান্ড ‘ পরিচালনার মাধ্যমে ৪৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন স্বপ্নীল মেঘনা ফেসবুক গ্রুপ। এই কার্যক্রমের সার্বিক পৃষ্টপোষকতা করেন স্বপ্নীল মেঘনা ফেসবুক গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব নাজিমউদ্দীন মোল্লা।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা এড. রতন, এডমিন- আল-আমিন, আল মামুন, আশ্রাফুল, আবুতাহের, আরমান মোল্লা প্রমুখ।












