ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গরীব ও অসহায় মধ্যবিত্ত পরিবারের কর্মহীন সদস্যদের “ঘরে থাকা ও নিরাপদ থাকা এবং নিজে ও দেশবাসীকে সুস্থ রাখার ” প্রচেষ্টা হিসেবে এগিয়ে এসেছেন ফেনীতে কর্মরত বেসরকারি উন্নয়ণ সংস্থা(এনজিও) সবুজ বাংলা । সবুজ বাংলার শহরের প্রধান কার্যালয়ে দুঃস্থ ও গরীবদের মাঝে গত শুক্রবার সন্ধ্যায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান।
এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফেনী জেলা কার্যালয়ের উপ -পরিচালক মোস্তাফা মোস্তাকুর রহীম খাঁন, যুব উন্নয়ন মন্ত্রণালয় ফেনী জেলা কার্যালয়ের উপ- পরিচালক আহমেদ কবিরের পক্ষে প্রতিনিধি হিসেবে ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, ফেনী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা এনজিও ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও ফেডারেশনের আহবায়ক কাজী সালাহ উদ্দিন(নোমান) এবং এনজিও ফেডারেশনের সাবেক সভাপতি ও রেঁনেসার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানবকল্যাণ সোসাইটির নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন বাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের হিসাব কর্মকর্তা আবদুল মান্নান, এনজিও যমুনা সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুল আবছার ও সবুজ বাংলার প্রমূখ কর্মকর্তাবৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কালে সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল বলেন, সরকারের নিয়ম নীতি অনুসরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান এনজিও সংস্থা সমূহকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে বসে থাকা কর্মহীন দুঃস্থ ও গরীবদের সহযোগিতার অনুরোধে সাড়া দিয়ে ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানাকে অবগত করে প্রায় শতাধিক দুঃস্থ ও গরীবদের মাঝে সবুজ বাংলার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।












