ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ফেনী সদর উপজেলা ও ফেনী পৌরসভার অধীনে বিগত আন্দোলন সংগ্রামে আওয়ামী সন্ত্রাসী ও সরকারী বাহিনী কর্তৃক গুম, খুন হওয়া পরিবারগুলোর মাঝে শনিবার (২৫ এপ্রিল) নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং বিএনপির সদর উপজেলার ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে সদর উপজেলা ও ফেনী পৌরসভার বিএনপি জাতীয়তাবাদী দলের অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।












