ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
বিশ্বজুড়ে এ করোনা মহামারী দূর্যোগে ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের পক্ষ হতে ২য় বারের মতো শুক্রবার (২৪ এপ্রিল) নিম্ন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খুরশিদ রহমান সূর্য,ইউনিটি ব্লাড সেন্টারের সিনিয়র সহ -সভাপতি তারিফুল ইসলাম তারেক, সহ- সভাপতি খুরশিদ আলম সাগর, ইশরাক মাহমুদ প্রভাত, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ অলি উল্লাহ, সহ- সাধারণ সম্পাদক ইফতিয়াজ রশিদ, সদস্য মুনতাসীর বিল্লাহ নাসির প্রমুখ।












