চাঁদপুরের কচুয়ায় তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসহায়তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন। বৃহস্পতিবার তার পক্ষে স্বেচ্ছাসেবকরা কচুয়া উপজেলার হাসিমপুর থেকে শুরু করে ১২টি ইউনিয়নের ২৪৩টি গ্রামে পরিবারগুলোর মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কচুয়ার তিন হাজার হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল ও চিনি তুলে দেন স্বেচ্ছাসেবকরা।
সাবেক সচিব মো. গোলাম হোসেন বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া কচুয়ার অসহায় পরিবারগুলোর মাঝে সহায়তা অব্যাহত থাকবে।












