নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৪৩ করোনা রোগী শনাক্ত

নারায়ণগঞ্জ, সড়ক, দুর্ঘটনা, অজ্ঞাত, নারী, নিহত, পূর্বপশ্চিমবিডি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭৭ জনের ফলাফলে পজিটিভ পাওয়া গেছে এবং তাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন