হোমনায় মারা যাওয়া শিশু তথৈ করোনায় আক্রান্ত ছিল না

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ মো.কামাল হোসেন

হোমনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া নুসরাত আক্তার (তথৈ) করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না। মঙ্গলবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার। প্রকাশ, উপজেলার বিজয়নগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে গত শুক্রবার ভোরে সে মারা যায়।

শিশুটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ভয়ে স্থানীয় লোকজন তার জানাজা ও দাফন কাফনে কেউ এগিয়ে আসেনি এবং লাশ বহনের জন্য মসজিদের খাটিয়াটিও দেয়নি বলে অভিযোগ উঠে। পরে ইউএনও তাপ্তি চাকমা উদ্যোগ নিয়ে উপজেলা ইমাম সমিতির মাধ্যমে করোনা রোগির মতোই শিশুটির মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থা করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার সর্বোত্র ক্ষোভের সৃষ্টি হয়। শিশু তথৈ এর মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মারা যাওয়া শিশু নুসরাত আক্তার তথৈ বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে। তার মা বর্তমানে গর্ভবতী হওয়ায় সন্তান প্রসবের জন্য গত ২০/২৫ দিন আগে একমাত্র সন্তান তথৈকে সাথে নিয়ে হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে বাপের বাড়িতে আসেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন