ফেনী প্রতিনিধিঃ শেখ আশিকুন্নবী সজীব
ফেনীর ফুলগাজীতে চুরি যাওয়া ৩টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার সকালে ফুলগাজী বাজারের মিন্টু মিয়ার একটি গ্যারেজ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন – সাইফুল ইসলাম (১৮), মিন্টু মিয়া (৩৭) ও মো. ইলিয়াস (১৫)। তাঁরা সকলেই উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বিজয়পুর গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার ভোর রাতে উপজেলার সদর বাজারে হামিমা ইলেকট্রনিকস কম্পিউটার দোকানে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার ভোর রাতে উপজেলার ফুলগাজী সদর বাজারে হামিমা ইলেকট্রনিকস এন্ড কম্পিউটার দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ৩ টি মোবাইল ফোন ও একটি ডেল ল্যাপটপ নিয়ে যায়। একইদিন সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাজারের মিন্টু মিয়ার একটি গ্যারেজ থেকে এসব মালামাল উদ্ধার করেন।
এ ঘটনায় দোকানের মালিক শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে এবং মালামাল উদ্ধার করেন। ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।












