নওগাঁর আত্রাইয়ে করোনা পজেটিভ রিপোর্টে নামের বিভ্রান্তি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আব্দুল মজিদ মল্লিক

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবে নওগাঁর আত্রাইয়ের  এক যুবককে পজেটিভ রিপোর্ট  দেখানো হয়েছে। তবে তার নাম ও বয়স নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রিপোর্ট হাতে পাওয়ার পর নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে পাঠানো করোনা পজেটিভ রিপোর্টে যে নাম ও বয়স দেখানো হয়েছে তা নওগাঁ আত্রাই থেকে পাঠানো কোনো নমুনার সাথে মিল নেই। তারপরও নাম ও বয়সের সাথে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা পুনরায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবকের বাড়ি আত্রাই উপজেলার বলরাম চক গ্রামে।

সোমবার (২০ এপ্রিল) পুনরায় নমুনা সংগ্রহ করে পাঠাবে স্বাস্থ্য বিভাগ। এর আগে ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল।উল্লেখিত ছেলে ঢাকার দোহার ফেরত ওই যুবক ৯ এপ্রিল বাড়ি আসেন। এরইমধ্যে হোম কোয়ারেন্টাইনে ১০ দিন পার করেছেন তিনি। তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ নেই। ঢাকা ফেরত হওয়ার কারণেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন