নওগাঁ প্রতিনিধি: সুমন আলী
নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় শ্রী দিপু (২৬) নামে একজন পথচারী মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কালাবর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দিপু উপজেলার পাটিআমলায় গ্রামের শ্রী নিতাই চন্দ্রের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দিপু নজিপুর বাজার থেকে তার বাড়ি যাচ্ছিল। এসময় নজিপুর থেকে ধামইরহাট গামী একটি ট্রাক কালাবর ব্রীজ এলাকায় তাকে ধাক্কা মেরে চলে যায়। পরে ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।












