আটোয়ারী (পঞ্চগড়) থেকেঃ এ রায়হান চৌধূরী রকি
পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারী ভাবে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় ১ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত সোমবার দুপুরে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে ফিতা কেটে চলতি মৌসুমে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল হক, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জেসমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, স্থানীয় আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক ও স্থানীয় দলীয় নেতাকর্মীগণ সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৮ টাকা দরে ৭২৯ মেঃ টন গম সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।












