রাণীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনায় থানায় মামলা

আত্রাই (নওগাঁ) থেকে:-আব্দুল মজিদ মল্লিক

নওগাঁর রাণীনগরে ৯ম শ্রেনীতে পড়ুয়া জনৈক স্কুল ছাত্রীকে বাড়ীতে ঢুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় ওই স্কুল ছাত্রীর দাদী বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলার তিন দিন অতিবাহিত হলেও এখনো আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক স্কুল ছাত্রীর পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বেলা ১১টা নাগাদ মেয়েটি ঘরের মধ্যে একা শুয়ে ছিল। এসময় উপজেলার রাতোয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে আল আমিন (১৬) বাড়ীতে কেউ না থাকার সুযোগে মেয়েকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়ের চিৎকারে প্রতিবেশীর লোকজন ছুটে আসলে আল আমিন পালিয়ে যায়।এঘটনায় মেয়ের দাদী বাদী হয়ে শনিবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলার তিন দিন অতিবাহিত হলেও এখনো আসামী গ্রেফতার করতে পারেনি থানাপুলিশ। ফলে অনেকটায় হতাশ হয়ে পরেছে ভুক্তভোগীর পরিবার।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনায় মেয়ের দাদী বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন