ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মোসাদ্দেকুর রহমান সাজু
নীলফামারীর ডোমারে প্রান্তিক কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযান ২০২০ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।রবিবার(১৯ এপ্রিল) দুপুরে ,ডোমার খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসানের সভাপতিত্বে, গম ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। ডোমার পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপ সহকারী কমিশনার(ভুমি) মনোয়ার হোসেন, ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন,উপজেলা খাদ্য গুদাম(ভারপ্রাপ্ত)কর্মকর্তা জিয়াউর রহমান,চিলাহাটি খাদ্যগুদাম (ভারপ্রাপ্ত)কর্মকর্তা নিত্যানন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযান ২০২০ এর ডোমার উপজেলায় মোট বরাদ্দ ২১১ মেঃটন। এর মধ্যে হরিনচড়া ইউনিয়নের প্রান্তিক কৃষক সিদ্দিক ১ মেঃটন গম ও বোড়াগাড়ী ইউনিয়নের রেজাউল করিমের কাছ থেকে ১ মেঃটন গম ক্রয় করা হয়।












