করোনায় আক্রান্ত ছিলেন না খাগড়াছড়িতে মারা যাওয়া গার্মেন্টসকর্মী

খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে মারা যাওয়া গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছের সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

তিনি জানান, সন্দেহ দূর করতে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। রোববার সকালে খাগড়াছড়ির গুগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ওই গার্মেন্টসকর্মীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৪৮ জন ও হোম কোয়ারেন্টাইনে ৩৮৪ জন ও আইসোলেশনে তিন জন রয়েছেন। এরা সকলেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি পাঁচ গার্মেন্টস কর্মীসহ ৬৬ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। তার মধ্যে মৃত গার্মেন্টস কর্মী এবং দুই আইসোলেশনের রোগীসহ ২৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি নমুনার রিপোর্ট এখনো আসেনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন