দিনাজপুরের বীরগঞ্জে উম্মে সাওদা’র আয়োজনে ব্যতীক্রমধর্মী খাদ্য সামগ্রী বিতরন করেছে

দিনাজপুর প্রতিনিধিঃ এন.আই.মিলন

দিনাজপুরের বীরগঞ্জে উম্মে সাওদা ভ্যারাইটিস কনফেকশনারী’র প্রোপাইটার উজ্জল হোসেনের আয়োজনে করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া ঘরে থাকা দিনমুজুরদের ব্যতীক্রমধর্মী খাদ্য সামগ্রী তরকারি বিতরন করেছে।

উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের দক্ষিন চাকাই যুব সমাজের আয়োজনে ১৮ এপ্রিল শনিবার সকাল ১০টায় করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া ঘরে থাকা ৫/৭শত দিনমুজুরদের উম্মে সাওদা ভ্যারাইটিস কনফেকশনারী’র প্রোপাইটার উজ্জল হোসেনের আয়োজনে ব্যতীক্রমধর্মী খাদ্য সামগ্রী তেল সাবান ও তরি-তরকারি বিতরন করেছে।

সুজালপুর ইউপি সদস্য দুলাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তেল সাবান ও তরি-তরকারি বিতরন করেছে। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ নাজমুল ইসলাম (মিলন)।

এসময় উম্মে সাওদা ভ্যারাইটিস কনফেকশনারী’র প্রোপাইটার উজ্জল হোসেন জানায়, সকলেতো দুস্থদের পাশে দাড়িয়ে চাউল, ডাল, আটা সহ অন্যান্য কিছু বিতরোন করছেন। আমি ব্যতীক্রমধর্মী খাদ্য সামগ্রী দেওয়ার কারন তারা যেনো ২ বেলা শান্তিমত কিছু খেতে পারে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন