হবিগঞ্জের মাধবপুরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে লালু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মাধবপুর পৌর এলাকার হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
লালু মিয়া পৌর এলাকার মুরাদপুর গ্রামের অলি ইসলামের ছেলে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, লালু মিয়া প্রতিদিনের ন্যায় সকালে গরু নিয়ে গ্রামের পার্শ্ববর্তী হাওরে চড়াতে যায়। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে লালু আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।












