না.গঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০১

নারায়ণগঞ্জ, সড়ক, দুর্ঘটনা, অজ্ঞাত, নারী, নিহত, পূর্বপশ্চিমবিডি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ জেলায় এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে এ পরিসংখ্যান বেরিয়ে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ জন যার গড় হার মাত্র ১ দশমিক ১২ ভাগ।

নমুনা পরীক্ষার পরে শতকরা গড়ে ৪২ ভাগ রোগীর শরীরে পাওয়া যাচ্ছে করোনা ভাইরাস পজেটিভ। আর শতকরা ৩ দশমিক ৩৯ ভাগ রোগীর মৃত্যু ঘটছে।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩০১ জন। আর এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩০১ জনের ফলাফলে পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোন মৃত্যু হয়নি, আক্রান্ত হয়েছে ৮ জন। বন্দরে আক্রান্ত ২৩ জন যার মধ্যে মৃত্যু ৪ জন, সিটি করপোরেশন এলাকাতে ২১৮ জন যার মধ্যে মৃত্যু ১৩ জন, রূপগঞ্জে ৫ জন আক্রান্তে ১ জনের মৃত্যু, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৪ জন আক্রান্ত ও মৃত্যু ৬ জনের, সোনারগাঁয়ে ৩ জন আক্রান্ত কিন্তু মৃত্যু নেই।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন