করোনায় প্রাণ গেল নারায়ণগঞ্জের এক চিকিৎসকের মায়ের

করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই নারী নারায়ণগঞ্জ সদর হাসপাতালের এক গাইনি চিকিৎসকের মা। ওই চিকিৎসক নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি সপরিবারে নগরীর খানপুর এলাকায় বসবাস করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই বৃদ্ধা আগে থেকেই কিডনিজনিত সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানো হতো। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি ডায়ালাইসিস করতে পারছিলেন না। পরে বুধবার রাত ৯টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন