বন্দরনগরী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।
এ সময় আতঙ্কে বহুতল ভবনের বাসিন্দারা নিচে খোলা জায়গায় নেমে আসে। সবার চোখেমুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোট শিশুরা ভয়ে হাউমাউ করে কাঁদতে থাকে।
মাঝারি আকারের এ ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। যার উৎপত্তি স্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে।












