গাদাগাদি করে সিগারেট বিক্রি করায় ২ জনের কারাদণ্ড

গাদাগাদি, করে, সিগারেট, বিক্রি, জন, কারাদণ্ড, পূর্বপশ্চিমবিডি

বরিশালে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোকের উপস্থিতিতে সিগারেট বিক্রি করায় ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালান।

বেলা সাড়ে ১১টার দিকে নগরের পুলিশ লাইন্স রোডে একটি সিগারেট কোম্পানি সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোক জড়ো করে। বিষয়টি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নজরে এলে তিনি সেখানে উপস্থিত হয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন পূর্ব ঘোষণা অনুসারে ডিস্টিবিউটারের কাছ থেকে সিগারেট নিতে এসেছেন বিপণন প্রতিনিধিরা। এরপর অপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য জনসমাগম ঘটানো এবং ভাইরাসের ঝুঁকি বৃদ্ধি করায় ওই কোম্পানির সুপারভাইজার এম নয়ন ও মো. মারুফ হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এছাড়া নগরের ব্রাউন্ড কম্পাউন্ড ও আমতলা মোড় এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন