বাগেরহাট জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাড়ি চিতলমারী উপজেলার পাটোরপাড়া এলাকায়। তার বয়স ৩২ থেকে ৩৫ এর মধ্যে।
তিনি ফরিদপুর জেলার ভাংগা এলাকার কোন এক এলাকায় মসজিদে ইমামতি করতেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বসানো পিসিআর মেশিনে এই রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়। ওই পিসিআর মেশিনে মঙ্গলবার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে একটি করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। ওই রোগীর বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।












