হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ মো.কামাল হেসেন
বুধবার হোমনায় প্রথম করোনা রোগি সনাক্ত হয়েছে। ৩৫ বছর বয়সী ঐ নারীর বাড়ি উপজেলার মঙ্গলকান্দি গ্রামে। করোনা সনাক্ত হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক করোনায় আক্রান্ত রোগির গ্রামে গিয়ে গ্রামটি লকডাউন করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, করোনা পজিটিভ নারী ঢাকার মিরপুরে থাকতেন। গত ১৪ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে গত সোমবার তার করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল তার নমুণা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান। আজ বুধবার তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।
এখন পরিবারের অন্য সদস্যদেরও পরীক্ষা করা হবে। করোনা পজিটিভ ঐ নারীর নাম ফাহিমা (৩৫)। সে উপজেলার মঙ্গলকান্দি গ্রামের দুলা মিয়ার স্ত্রী।












