খোলা বাজারে সাধারণ ক্রেতাদের কাছে খুচরা বিক্রি করার নিয়ম। কিন্তু, বাজারের পাইকারদের কাছে বিক্রি করা ও ডাল, চিনি পরিমাপে কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল সদর উপজেলার টিসিবি ডিলার বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক কামরুল ইসলামকে বুধবার এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, তার টিসিবি ডিলারশিপও স্থগিত করা হয়েছে। সরকারের দেওয়া জনসাধারণের অধিকার, খোলা বাজারে চাল বিক্রি, ভিজিডি, ভিজিএফ, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল, ত্রাণ সামগ্রী নিয়ে যে বা যারাই অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।












