কপোতাক্ষ নদের তীরে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপ‌জেলার মেলা বাজারস্থ কপোতাক্ষ নদের তীরে দুইটি নবজাত‌কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পু‌লিশ মরদেহ দু‌টি উদ্ধার ক‌রে।

স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে জেলেরা স্থানীয় কয়েকজন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন